google-site-verification: google289d1aa869ae163c.html পথিক কার জন্য অপেক্ষা। : রিয়া কি? রিয়া থেকে বাঁচার উপায়। রিয়া কত প্রকার ও কি কি দেখানো আমল পর্ব ২

Followers

Monday, 4 May 2020

রিয়া কি? রিয়া থেকে বাঁচার উপায়। রিয়া কত প্রকার ও কি কি দেখানো আমল পর্ব ২

 রিয়া পার্ট ২


যে ইবাদত রিয়া মিশ্রিত হয় তা তিন প্রকার:*

 *প্রথম প্রকার:* ইবাদত মূলত: লোক দেখানোর উদ্দেশ্যেই করা হয়। যেমন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সালাত আদায় করা। ইহা শিরক এবং এ প্রকার ইবাদত বাতিল। 

 *দ্বিতীয় প্রকার:* ইবাদত করার মধ্যবর্তী অবস্থায় রিয়ায় পতিত হওয়া। অর্থাৎ- যেমন ইবাদত শুরুর সময় মুখলিসভাবে আরম্ভ করে কিন্তু ইবাদতের মধ্যবর্তী সময়ে রিয়া মিশ্রিত হয়। 

*এ অবস্থায় ইবাদতের প্রকারভেদ অনুযায়ী তার হুকুম নির্ধারিত হবে।* যেমন,

🔸 (১) যদি দ্বিতীয় ইবাদতটি ১মটির উপর ভিত্তিশীল না হয় তবে প্রথমটি শুদ্ধ হবে আর দ্বিতীয়টি বাতিল হয়ে যাবে। এর উদাহরণ হল, যেমন কোন ব্যক্তি একশত রিয়াল দান করল ইখলাসের সাথে, আরও একশত রিয়াল দান করল লোক দেখানোর উদ্দেশ্যে, এমতাবস্থায় প্রথম একশত রিয়াল দানটি শুদ্ধ হবে। আর দ্বিতীয় একশত রিয়াল দানটি বাতিল হয়ে যাবে।

🔸 (২) যদি ইবাদতটির শেষাংশ প্রথমাংশের উপর ভিত্তিশীল হয় তবে এর দুটি অবস্থা। যথা:

  ▪ (ক) ইবাদত কারী ব্যক্তি রিয়াকে প্রতিহত করবে এবং রিয়ার উপর স্থির হবে না। যেমন কোন ব্যক্তি সালাতে দাঁড়াল মুখলিছভাবে কিন্তু দ্বিতীয় রাকাত কালীন স্বীয় অন্তরে রিয়া অনুভব করল, অতঃপর সালাত আদায়কারী স্বীয় অন্তরে রিয়া অনুভব করতে থাকল, এমতাবস্থায় রিয়া ইবাদতে কোন প্রকার প্রভাব ফেলবে না, অথবা কোন ক্ষতিও করবে না।

  ▪ (খ) অপর অবস্থাটি হল: ইবাদত কারী রিয়ার প্রতি তুষ্ট থাকবে এবং রিয়াকে অন্তরে প্রতিহত করবে না। এমতাবস্থায় তার পূর্ণ ইবাদতটি বাতিল হয়ে যাবে। কেননা ইবাদতের শেষাংশ প্রথমাংশের উপর ভিত্তি শীল। যেমন কোন ব্যক্তি সালাতে দাঁড়াল ইখলাসের সাথে, অতঃপর দ্বিতীয় রাকাতে সে যখন লক্ষ্য করল মানুষ তার সালাতের দিকে দৃষ্টি দিয়েছে, তখন তার অন্তরে রিয়ার উদয় হল এবং সালাত রত উক্ত ব্যক্তি রিয়ার প্রতি তুষ্ট থাকল (অন্তরে রিয়াকে প্রতিহত করল না) এমতাবস্থায় পূর্ণ সালাত বাতিল হয়ে যাবে। কেননা সালাতের শেষাংশের সাথে প্রথমাংশ সম্পৃক্ত রয়েছে। 


*তৃতীয় প্রকার:* ইহা হল ইবাদত সমাপ্ত করার পর যদি ইবাদত কারীর অন্তরে রিয়ার উদ্ভব ঘটে, তবে তা ইবাদতে কোন প্রকার প্রভাব ফেলবে না। কিন্তু যদি ইবাদতের সাথে সংঘর্ষকারী কিছু করে তবে ইবাদতটি বাতিল হয়ে যাবে। যেমন দান খয়রাত করার পর দান গ্রহণকারীকে খোঁটা দেয়া, গনা করা বা এ প্রকার কোন দুঃখ-কষ্ট ইত্যাদি দেয়া। 


অনুবাদক: শাইখ আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল মাদানী

সম্পাদনা: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

No comments:

Post a Comment