google-site-verification: google289d1aa869ae163c.html পথিক কার জন্য অপেক্ষা। : রিয়া কি? রিয়া থেকে বাঁচার উপায়। কখন বুঝবেন আপনার মাঝে আছে। পর্ব ১

Followers

Saturday, 28 August 2021

রিয়া কি? রিয়া থেকে বাঁচার উপায়। কখন বুঝবেন আপনার মাঝে আছে। পর্ব ১

 রিয়া পার্ট ১


রিয়া কাকে বলে

- রিয়া শব্দের অর্থ: প্রদর্শন, আত্মপ্রদর্শন, ভান, কপটতা, মোনাফেকি, ভণ্ডামি।

- শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বা অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য বা দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন ইবাদত করা হলে তাকে ‘রিয়া’ বলা হয়। 

রিয়া ছোট শিরকের পর্যায়ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

( إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ الشِّرْكُ الْأَصْغَرُ . قَالُوا : وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : الرِّيَاءُ ‌“আমি তোমাদের উপর আমি সর্বাপেক্ষা ভয় করছি ছোট শিরক সম্পর্কে।” অতঃপর এ সম্পর্কে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কী?

 তিনি বলেন, “তা হল রিয়া তথা লোক দেখানো কর্ম বা ইবাদত।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাখ্যা করে বলেন, “কোন মানুষ সালাত আদায়ের জন্য দাঁড়াল, যখন দেখল লোকজন তাকে দেখছে তখন সালাতকে আরও সুন্দরভাবে আদায় করল।” (ইবনে মাজাহ্‌, হাকেম-সহীহুল জামে হা/১৫৫৫)


এটি শিরকের অন্তর্ভুক্ত। কেননা উক্ত ব্যক্তি আল্লাহ্‌কে সন্তুষ্টি করা ছাড়া মানুষের দৃষ্টি আকর্ষণ করাকেই তার ইবাদতের উদ্দেশ্যে পরিণত করেছে। কখনও এমন কাজ বড় শিরকের পর্যায় পৌঁছতে পারে।


No comments:

Post a Comment